সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা দেখবেন যেভাবে

news-image

স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মাঠের পাশাপাশি টেলিভিশনের পর্দায় খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। এছাড়া অনলাইনেও থাকছে খেলা দেখার ব্যবস্থা।

সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। পাকিস্তানেও খেলা দেখাবে ট্যাপম্যাড। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন।

এক বছর পিছিয়ে যাওয়া ভারত সিরিজের বদলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি। আগামী বিশ্বকাপ উপমহাদেশের দুই দেশ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ ডাচদের সামনে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা