,

নতুন প্রেম নিয়ে যা বললেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সিনেমার মতোই নানা ঘটনা বহুল তার জীবনও। কখনো প্রেম, বিয়ে আবার কখনো বিচ্ছেদ। এছাড়া জেলহাজতেও যেতে হয়েছিল তাকে। এই নায়িকার জীবনের বাঁকে বাঁকে রয়েছে নানা ঘটনা। এসব নিয়ে হয়তো কোনোদিন নির্মিত হবে পরীমনির বায়োপিক সিনেমাও।

নিয়মিত অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়াতেও সরব তিনি। কাজের প্রমোশন ছাড়াও ব্যক্তিজীবনের বিভিন্ন কথা হরহামেশাই স্যোশাল হ্যান্ডেলে প্রকাশ করেন পরীমনি।

এবার নতুন একটি ছবি প্রকাশ করে নতুন প্রেমের আভাস দিলেন এই নায়িকা নিজেই। ২৯ আগস্ট শুক্রবার পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কালো সানগ্লাস পরিহিত একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

এরপর থেকে স্যোশাল মিডিয়ায় চর্চা হচ্ছে তাহলে আবারও কি নতুন কারও প্রেমে মজেছেন এই নায়িকা?

পরীমনির এমন পোস্টের পর কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউ আবার লিখেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ তবে এসব প্রশ্নের কোনো উত্তন দেননি পরীমনি।

উল্লেখ্য, সর্বশেষ তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা যায় পরীমনির। এই গায়ককে পরীমনির মামলায় জামিনদার হতেও দেখা যায়। এরপর শোনা যায় তাদের সম্পর্ক ভেঙে গেছে। আবার ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদী উপস্থিতও ছিলেন।

এদিকে ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে নায়ক শরীফুল রাজের প্রেমে পড়েন পরীমনি। এরপর বিয়ে করেন তারা। এই দম্পতির একটি ছেলেসন্তানও হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে এবং প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে