,

বাংলাদেশের মেয়েদের শিরোপার স্বপ্ন কার্যত শেষ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে অর্পিতা বিশ্বাসদের শিরোপা জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে ৫ ম্যাচে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট দাঁড়াল ১০।

ওদিকে ৪ ম্যাচেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। আজ সন্ধ্যায় টেবিল টপাররা নেপালের মুখোমুখি হবে। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে ম্যাচটি ড্র হলে আগের মতোই যদি কিন্তুর নিরিখে বাংলাদেশের আশা জিইয়ে থাকবে।

ভারতের বিপক্ষে নেপাল জিতে গেলে অবশ্য বাংলাদেশের শিরোপার দুয়ার খুলে যাবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।

তবে ভারতকে যদি নেপাল হারিয়ে দেয় সেটা বড় চমকই হবে। কারণ এই প্রতিযোগিতায় প্রথম দেখায় নেপালকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত।

বাংলাদেশের বিপক্ষে ভুটানের ড্র করাটাও চমক বলতে হবে। কারণ আগের চার ম্যাচের সবগুলোই হেরেছিল ভুটান।

বাংলাদেশের বিপক্ষে ড্র করেই প্রতিযোগিতায় প্রথম পয়েন্টের মুখ দেখল তারা।

ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৬ মিনিটেই পূর্ণিমা মারমা এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশকে। বিরতির বাঁশি বাজার আগে চর্টেন জাংমো ভুটানকে সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় দু’দলকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড