,

প্রাক্তন শ্বশুড়কে ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ বললেন সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতের এই অভিনেত্রী প্রায়ই তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন। সম্প্রতি তার ২০১৯ সালের এক সাক্ষাৎকারের ভিডিও অনলাইনে ফের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই ভিডিওতে সামান্থা তার প্রাক্তন শ্বশুর সুপারস্টার নাগার্জুনকে ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ বলে উল্লেখ করেছিলেন।

এই ঘটনাটি ঘটেছিল সামান্থার ‘ওহ বেবি!’ ছবির প্রচারণার সময় এক টেলিভিশন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, সামান্থার কাছে অভিনেতা সুরিয়া এবং নাগার্জুন-এর মধ্যে কাকে বেশি সুদর্শন মনে হয়। এর জবাবে মজার ছলে এ অভিনেত্রী নাগার্জুনের ‘মনমধুধু ২’ ছবির একটি বিখ্যাত সংলাপ উদ্ধৃত করে বলেন, তার শ্বশুরই ‘সবচেয়ে সুদর্শন’।

উল্লেখ্য, সামান্থা এবং নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য প্রেমের সম্পর্ক থাকার পর ২০১৭ সালের অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন। তবে তাদের বৈবাহিক সম্পর্ক খুব বেশিদিন টিকেনি। বিয়ের চার বছর পর ২০২১ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। তার পর থেকে এ অভিনেত্রী আর বিয়ে করেননি। তবে নাগা চৈতন্য ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। ছেলের বিয়ের সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো সামাজিক মাধ্যমে নাগার্জুন নিজে শেয়ারও করেছিলেন।

এদিকে সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা যেন থামছেই না। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে আছেন। এমন গুঞ্জনের অন্যতম কারণ, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং আসন্ন ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে তারা একসঙ্গে কাজ করেছেন। এমনকি একসঙ্গে থাকার জন্য তারা নতুন বাড়ি খুঁজছেন বলেও এর আগে খবর প্রকাশিত হয়েছিল। তবে সামান্থার ম্যানেজার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ‘এগুলো শুধুই গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সহপরিচালক শ্যামামালি দে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি অতীতে রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের মতো নামকরা পরিচালকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড