সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে ভারতীয় রুপির রেকর্ড পতন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। প্রথমবারের মতো ডলারপ্রতি ৮৮ রুপির গন্ডি পার করে মুদ্রাটি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক আরোপ ভারতের প্রবৃদ্ধিকে ধাক্কা দেবে এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহকে আরও দুর্বল করে তুলবে।

ওয়াশিংটন এ সপ্তাহে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, ফলে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে।

শুক্রবার(২৯ আগস্ট) দিন শেষে রুপি দাঁড়ায় প্রতি ডলারে ৮৮.১৯৫০–এ, যা একদিনে ০.৬৫ শতাংশ পতন। এটি প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন। সেশনের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছিল ৮৮.৩০৭৫–এ। এতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) বাজারে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

আগস্ট মাসে রুপি মোট ০.৬৮ শতাংশ দরপতন করেছে, যার বেশির ভাগই শুক্রবারের পতন থেকে এসেছে। এ নিয়ে টানা চার মাস লোকসানের মুখে পড়ল ভারতীয় মুদ্রা।

ভারতীয় এএনজেড ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিশ্লেষক ধীরজ নিম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের অর্থপ্রবাহকে দুর্বল রাখবে, বাণিজ্য ঘাটতি বাড়াবে এবং অর্থপ্রদানের ভারসাম্যে চাপ দীর্ঘায়িত করবে। আমার দৃষ্টিভঙ্গি রুপির প্রতি এখনও নেতিবাচক। ডলার প্রতি রুপি দর আরও বাড়বে, যদিও সামগ্রিকভাবে ডলার দুর্বল।

প্রবৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা
অর্থনীতিবিদরা বলছেন, এ শুল্ক যদি এক বছর বহাল থাকে, তবে ভারতের জিডিপি প্রবৃদ্ধি থেকে ৬০ থেকে ৮০ বেসিস পয়েন্ট কেটে নিতে পারে। এতে এমনিতেই মন্থর অর্থনীতিতে নতুন চাপ তৈরি হবে। বর্তমানে আরবিআই চলতি অর্থবছরে (মার্চ ২০২৫ পর্যন্ত) ভারতের প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে আশা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি জিডিপির ২.২ শতাংশ। তবে টেক্সটাইল ও জুয়েলারি মতো শ্রমঘন খাতে বড় ধস নামলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতির ওপর প্রভাব বাড়বে। একইসঙ্গে বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়া এবং বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া ভারতের অর্থপ্রদানের ভারসাম্যকে আরও জটিল করে তুলবে।

চলতি বছরে এখন পর্যন্ত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতের ঋণ ও শেয়ারবাজার থেকে ৯.৭ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। নতুন শুল্ক ঘোষণার পর মাত্র দুই সেশনে তারা ১ বিলিয়ন ডলারের বেশি তুলে নিয়েছে ভারতীয় শেয়ারবাজার থেকে। এর ফলে এ সপ্তাহে ভারতীয় শেয়ারের দরপতন হয়েছে মার্চের পর সবচেয়ে বেশি।

তবে রুপির সাম্প্রতিক পতনের মধ্যে শুক্রবার চীনা ইউয়ানের বিপরীতে সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা। এ দরপতন কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলাতে সাহায্য করতে পারে। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার