,

ডাকসুতে ভোট দিতে একজন ভোটার সময় পাবে ৮ মিনিট

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর। মোট আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিভিন্ন পদে ভোট দিতে একজন ভোটার ৮ মিনিট সময় পাবেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত বুথ স্থাপন করা হবে। একজন ভোটার ভোট দিতে সময় পাবেন ৮ মিনিট।

ডাকসুতে এবার মোট ২৮টি পদে নির্বাচন হবে। আগের মতোই সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদকের (এজিএস) মতো পদগুলো থাকছে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার নতুন করে সংযোজন করা হয়েছে চারটি পদ—গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক।

চিফ রিটার্নিং অফিসার বলেন, ভোটকেন্দ্র বাড়ানোর জন্য শিক্ষার্থীরা জানিয়েছেন এবং ছয়টি কেন্দ্র থেকে আটটি করা হয়েছে। আপাতত আমরা আর কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করছি না। স্ক্যানিং মেশিন দিয়ে ভোট গণনা করা হবে। মেশিনের সক্ষমতা অনেক। দ্রুততম সময়ের মধ্যে ভোটের ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ভোটে সেনা মোতায়নের বিষয়ে তিনি বলেন, আসন্ন ডাকসু নির্বাচন সুন্দর ও স্বচ্ছ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা নিরাপত্তার বিষয়টি আমাদের জানিয়েছেন এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলেছি, নিরাপত্তার ইস্যুতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেনাবাহিনীকে সাহায্যের কথা জানাবো।
এর আগে ডাকসু ঘিরে তিন স্তরের নিরাপত্তার কথা জানিয়েছিলো নির্বাচন কমিশন। যেখানে সেনাবাহিনী অংশ নেবে বলে জানানো হয়েছিলো। তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে