,

নাসিরনগরে ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর : শিক্ষা মেধা ও মনন বিকাশ আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগষ্ঠ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে এ সংবর্ধনা ও  বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নাসিরনগর জোনের সমন্বয়ক সৈয়দ আবু সায়িদ শাফিনের সভাপতিত্বে রিয়াজুর রাশিদ রুবেলের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক  অতিরিক্ত সচিব ও অগ্রণী ব‍্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ ।

বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভীর আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার রায় ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, শিক্ষক লিটন দেবনাথ,শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সমন্বয়ক মোহাম্মদ আবদুল কুদ্দুস,সমন্বয়ক ফিরোজ আহমেদ, মাজহারুল হক পাঠান রাব্বি,মোহাম্মদ আলী, অভিভাবক  তৌহিদ উদ্দিন খান,কৃতি শিক্ষার্থী,সামিহা রাইমা ও হাফছা আক্তার।

অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায়-২০২৪ সালে সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা,সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে