,

সুখ-দুঃখের গল্প বলবেন অপি করিম

news-image

বিনোদন প্রতিবেদক : মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। সম্প্রতি শুরু হওয়া এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে গুণী তারকাদের অংশগ্রহণে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি দর্শকদের নজর কেড়েছে।

এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো কখনও প্রকাশ করেননি।

‘স্টার নাইট’ অনুষ্ঠানে অপি করিমের সেসব কথা উঠে আসবে। সেই সঙ্গে সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তাকে নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক, সিনেমার ক্লিপিংসও দেখানো হবে।

আগামীকাল শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘স্টার নাইট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। এটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে