,

ভুয়া চিকিৎসক ঈশিতার ‎রিভিশন নামঞ্জুর, বিচার চলবে

news-image

আদালত প্রতিবেদক : চিকিৎসক না হয়েও চিকিৎসকের পোশাক পরার প্রতারণার মামলায় ইশরাত রফিক ওরফে ডা. ঈশিতার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

‎আজ বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন এই আদেশ দিয়েছেন। ‎ফলে এই মামলায় আসামির বিরুদ্ধে বিচার চলতে আর বাধা থাকল না। ‎

আজ শুনানিকালে ঈশিতা আদালতে হাজির ছিলেন। চার্জ বাতিলের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেছিলেন তিনি। ‎আসামিপক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।

‎‎আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে চিকিৎসক ঈশিতাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে দিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান।

‎‎গত ৩ মার্চ রাজধানীর শাহ আলী থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে করা মামলায় ডা. ঈশিতাকে খালাসের রায় দেন ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

‎‎২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঈশিতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে। ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে