,

সেপ্টেম্বরে নতুন দলের নিবন্ধন শেষ হবে সংলাপ

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবরের প্রথমার্ধে শেষ হবে।

ইসির কর্মপরিকল্পনায় মোট ২৪টি কার্যক্রমের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্তকরণ, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫, প্রতীক বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংশোধন।

এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচী ধরা হয়েছে। তবে তফসিল ঘোষণা বা ভোটের দিন রোডম্যাপে উল্লেখ করা হয়নি। রোডম্যাপে আরও অন্তর্ভুক্ত রয়েছে—প্রশিক্ষণ, মতবিনিময় সভা, ব্রিফিং, বাজেট বরাদ্দ, মুদ্রণ, আইটি প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল গঠন এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দুই মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে