সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে অবস্থিত উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালের অংশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ছে মাটিতে, ভবনের বিভিন্ন কক্ষে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া ও পিলারের রড বেরিয়ে যাওয়ায় প্রতিদিনই আতঙ্কের মধ্যে চলছে পাঠদান। এই নিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলছে স্কুলের কার্যকম।

বিদ্যালয়টি ১৮৯২ সালে মরহুম আব্দুর রহমান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এবং তার দুই ছেলে আহামুদুল হক সিকদার মাহামুদুল হক সিকদার বিদ্যালয়ের নামে ২২ শতক জায়গা দান করেন। বিদ্যালয়টিতে প্রথমে মাটির ভবনে কার্যক্রম শুরু হলেও তা বন্যায় ধসে পড়ে। পরে টিনশেড ভবন নির্মাণ করা হয়, সেটিও ভেঙে ফেলা হয়েছে। শ্রেণিকক্ষের সংকটে শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করছে দীর্ঘদিন ধরে।

১৯৯৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে। কিন্তু নির্মাণ ত্রুটির কারণে ২৪ বছরের মধ্যেই সেটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে অফিস কক্ষসহ কয়েকটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে দেয়ালে পানি ঢুকে ভবনের তলা ভিজে যায়।

২০২২ সালে প্রহেলা সেপ্টেম্বর এনবিআইডিজিপিএস প্রজেক্টের উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের জন্য ১’কোটি ২৫’লক্ষ ৯৭৫৮২ টাকা বরাদ্ধ আসে যেটি এম এস কেয়া কর্পোরেশন কাজটি দায়িত্ব পান। তবে জায়গা সংকট এবং জটিলতার কারন দেখিয়ে কাজটির বরাদ্ধ বাতিল করে ২০২৩ সালের ৮ নভেম্বর চুক্তিটি বাতিল করে, ২০২৪ সালের ২৩ জুন ঠিকাদার চুক্তি বাতিল করা হয়।

শিক্ষার্থীরা জানায়, প্রায়ই স্কুলের ছাদের বালি-সিমেন্ট খসে পড়ে। তাই পড়াশোনার চেয়ে ছাদের দিকেই চোখ থাকে বেশি। আমাদের একটি নিরাপদ প্রতিষ্ঠান দরকার।

স্থানীয় অভিভাবক শহিদুল ইসলাম বলেন, আমার সন্তান স্কুলে যায় শিখতে,কিন্তু স্কুল ভবন জরাজির্ণ হওয়ায় সন্তানদের নিয়ে ঝুঁকিতে আছো।স্কুলের সমস্যা দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ জরুরি।

উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রাণী ধর জানান, বিদ্যালয়ে প্রায় দেড়শ শিক্ষার্থী পড়াশুনা করছে। দুই শিফটে ক্লাস চালাতে হয়। শ্রেণিকক্ষ সংকটের কারণে গাদাগাদি করে হলেও পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের ভবনটি টেন্ডার হয়েও জায়গার সমস্যা দেখিয়ে টেন্ডারটি বাতিল করা হয়। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তায় এবং সুস্থ এবং সুন্দর ভাবে পাঠ দানের জন্য ভবন সমস্যাটির দ্রুত একটি সমাধান চাই।

সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল বাশার ওমর ফারুক বলেন, স্কুলের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। তিনি নতুন প্রকল্পের জন্য প্রস্তাবনা পাঠাবেন।

উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, স্কুলের প্রতিষ্ঠানের টেন্ডারটি জায়গা ত্রুটি দেখিয়ে বাতিল হয়ে গেছে। তাই নতুন উদ্যোগ নিতে হবে। আমরা চেষ্টা নতুন একটি টেন্ডারের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার নজরে আসার পর উপজেলা ইন্জিনিয়ার’কে অবগত করেছি। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের জরুরি।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০