,

রাউজানে দোকান থেকে বিদেশি পিস্তল উদ্ধার, আসামি পলাতক

news-image

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কাপ্তাই সড়কের জিয়াবাজারে একটি কুলিং কর্নার অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার রাতে বিশেষ অভিযানে নামেন থানা পুলিশ। কাপ্তাই সড়কের বাজারের করিমুল হুদার কুলিং কর্নারে অভিযান পরিচালনা করলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আল আমিন (২৯) পালিয়ে যায়। পরে পুলিশ ওই দোকান থেকে ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আসামীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা রাউজানের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাতদিন কাজ করে যাচ্ছি। জনগণ পুলিশকে সহযোগিতা করলে কোনো সন্ত্রাসীর রাউজানে জায়গা হবেনা।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে