,

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বাংলাদেশের ১৮০ পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে আফ্রিকার দেশ কঙ্গোতে গেছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি কন্টিনজেন্ট (অভিযানিক দল)।

কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এটি ৭০ জন নারী পুলিশ সদস্যসহ মোট ১৮০ জন সদস্যের কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ঢাকার বিমানবন্দরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং পুলিশ সদর দপ্তরের ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান।

পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে কঙ্গোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে