,

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

news-image

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয়। তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে অথবা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষায় অংশ নিতে হবে।
মঙ্গলবার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পুর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে