,

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

স্টাফ রিপোর্টার : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার প্রস্তাবিত ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের https://dcuadmission.org সাইট থেকে জানা যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকেSubject choice এবং College choice কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এই আসনগুলোর বিপরীতে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজে কেবল ছাত্র ও ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা