,

নবীনগরে ২২ ছাত্রী অসুস্থ, ৪ জন হাসপাতালে ভর্তি

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার (২৬আগস্ট) দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে হাসপাতালে ভর্তি করা  হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো অতিরিক্ত গরম। অতিরিক্ত ঘাম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে শিক্ষার্থীরা এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে।এছাড়াও  গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে