,

প্রতিদিন চিয়া ভেজানো পানি খেলেও বিপদ!

news-image

অনলাইন ডেস্ক : চিয়া ভেজানো পানি খেয়ে দিন শুরু করেন অনেকেই। এই বীজের গুণাগুণ সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। দেহের বাড়তি মেদ ঝরানো, ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা, অন্ত্র বা পেটের গোলমাল বশে রাখতেও সাহায্য করে চিয়া। তাই স্বাস্থ্য সচেতনদের মধ্যে চিয়া বীজ বেশ জনপ্রিয়। বেকিং, পুডিং, স্যালাড কিংবা স্মুদিতেও এই বীজ দেওয়া হয়।

তবে পুষ্টিবিদেরা বলছেন, উপকারী মানেই যে চিয়া যত খুশি খেয়ে নেওয়া যায় তা একেবারেই নয়। তাই খাওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

১) চিয়া বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং বেশ কিছু পেপটাইড। এই সমস্ত উপাদান স্বাভাবিক ভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত চিয়া বীজ খেলে রক্তচাপের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যেতে পারে। হঠাৎ রক্তচাপ কমে গেলেও কিন্তু প্রাণ সংশয় দেখা দিতে পারে।

২) বেশি চিয়া বীজ খেলে রক্ত পাতলা হয়ে যেতে পারে। ধমনীতে ‘ক্লট’ বা ‘প্লাক’ জনিত সমস্যা থাকলে তা এক দিকে ভাল। কিন্তু অনেকেই রক্ত পাতলা করার ওষুধ খান। তার সঙ্গে চিয়া বীজ খেলে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কেটেছড়ে গেলে রক্তগঙ্গা বয়ে যাওয়া অস্বাভাবিক নয়

৩) ডায়াবিটিস বা রক্ত শর্করা নিয়ন্ত্রণে রাখার জন্য চিয়া বীজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই বীজে ফাইবারের পরিমাণ বেশি, গ্লাইসেমিক ইনডেস্ক কম। তাই ডায়াবিটিস রোগীদের জন্য চিয়া বীজ ভাল। বিভিন্ন গবেষণায় তেমন প্রমাণও মিলেছে। তা সত্ত্বেও চিয়া কখন বিপজ্জনক হয়ে ওঠে জানেন? চিকিৎসকের দেওয়া ইনসুলিন হরমোনের ওষুধ এবং চিয়া বীজ একসঙ্গে খেলে শর্করার মাত্রা একেবারে কমে গিয়ে বিপদ ঘনিয়ে আসতে পারে।

৪) কিছু মানুষের চিয়া সিডে অ্যালার্জি হতে পারে। এতে চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হতে পারে। প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে চেষ্টা করুন।

৫) চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে। বেশি পরিমাণ খেলে গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে। দিনে ১–২ চা চামচ যথেষ্ট।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে