,

‘সাধু সাবধান, কোনো কিছুই গোপন থাকবে না’

news-image

অনলাইন ডেস্ক : জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

গতকাল রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে সারজিস লিখেছেন, ‘জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।’

 

‘উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না’ মন্তব্য করে এনসিপির মুখ্য সংগঠক লিখেছেন, ‘সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না।’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে