,

নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কিশোরীর আত্মহত্যা

news-image

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদে মোসা: জান্নাতুল ফেরদৌস ঐশি (১৬) নামে একটি মেয়ে গলায় ফাঁস লাগি আত্মহত্যা করেছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঐশী ওই গ্রামের নার্সারি ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেনের মেয়ে এবং অকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

জানা যায়, শনিবার সন্ধ্যার পূর্বে স্থানীয় আইয়ুব আলী এর দোকান থেকে ঐশি মোবাইলের এমবি কার্ড কিনে বাসায় আসে। পরে সকলের অগোচরে রুমের মধ্যে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়া হত্যা করে। বাসার লোকজন টের পেয়ে ঐশীকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে।

গত এক মাস পূর্বে ঐশির বিয়ে ঠিক হয়। কে বা কারা ভিকটিমের টপছ ও টিশার্ট পরা একটি ছবি ছেলে পক্ষের কাছে পৌছায়, যাহার ফলে ছেলে পক্ষ বিয়ে ভেঙ্গে দেয়। সেই কারনে অপমান বোধের যায়গা থেকে আত্মহত্যা করতে পারেন বলে আত্মীয় স্বজনেরা প্রাথমিক ধারনা করেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, সংবাদ পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পিরিজপুর মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে