সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বাস্থ্যখাতের সিন্ডিকেট রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন’

news-image

রংপুর ব্যুরো সংবাদদাতা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সব অনিয়মের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, চিকিৎসক নিয়োগ ও পদায়নে কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না।
শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যখাতে অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বল্প সময়ে ডাক্তার নিয়োগের জন্য বিশেষ বিসিএস-এর ব্যবস্থা করেছে।
এছাড়া সরকার ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগের সুপারিশ করেছে। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব না। সিন্ডিকেট রুখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজের সংস্কারও অত্যন্ত জরুরি। নুরজাহান বেগম বলেন, ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর স্বরঞ্জমাদি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে অনিয়মসহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে।
মেডিকেলের স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের। একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক নার্সসহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি। পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু নাইম ও সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এসময় রোগীদের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে, সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ নেন। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞা বদ্ধ। স্বাস্থ্যখাতে চলমান সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের জোরালো আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা