,

সাধারন নাগরিক বিএনপি নেতাকর্মী দ্বারা নির্যাতিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

news-image

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) শহরের আলম গাজী সড়কে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মোমিনুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আজিজুল হক আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবুল, বিএনপি নেতা খুরশিদ আলম খুরশিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিটি বাড়ীতে ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। এতে যেন কোন ফ্যাসিবাদের দোসর সদস্য হতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ কে আশ্রয় প্রশ্রয় দিবেন না। তাহলে নিজে বিপদে পড়বেন। মনে রাখবেন ফ্যাসিষ্ট যদি ফিরে আসতে না পেরে তারা সতত্র প্রার্থী দিবে। তারেক রহমান বারবার বলেছে আমার দেশের কোন সাধারন নাগরিক বিএনপি নেতাকর্মী দ্বারা নির্যাতিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি কোন অপরাধে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ বছর ফ্যাসিষ্টের দখল, লুটতরাজ, চাঁদাবাজি দেখতে দেখতে অনেকে সে নেশা তৈরি হয়েছে। সকলে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের কোন কষ্ট হয় এমন কোন কাজ করতে পারবে না। ওয়ার্ড পর্যায়ে প্রতিটি বাড়ীতে গিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ৩২ দফার প্রচারণা পত্র বিতরণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট