,

‘বহুরূপ’-এ আসছেন ইধিকা পাল

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের ‘রঞ্জা’ আর ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে ছুটছেন ইধিকা। তার সাফল্যই প্রমাণ করেছে তিনি সত্যিই ‘বাংলার ক্রাশ’। আর দেবের মন্তব্য সে দাবিকেই যেন পাকাপোক্ত করে দিয়েছে। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব কিংবা বোঝাপড়া যতই আলোচনায় আসুক না কেন, দর্শকের চোখ এখন একটিই প্রশ্ন— পর্দায় দেব-ইধিকার প্রেমকাহিনি সত্যিই কি হৃদয় কাঁপাবে?

অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পালের নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব। এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন— আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা।

দেবের এ প্রশংসা ঘিরেই এখন ঝড় তুলেছেন নেটিজেনরা।

এক নেটিজেন লিখেছেন— রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে। আরেক নেটিজেন মজা করে লিখেছেন— টালিউডে নতুন প্রেমের সুবাস।

উল্লেখ্য, আগামী পূজায় মুক্তি পাচ্ছে দেব-ইধিকার সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে পর্দায় জ্বলবে রঘু ডাকাত আর সৌদামিনীর রোমান্স। এর আগেই ‘খাদান’-এ তাদের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিল। এবার প্রত্যাশা আকাশছোঁয়া।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে