,

মেলবোর্নের কাছে জেতা ম্যাচ হারলেন সোহানরা

news-image

স্পোর্টস ডেস্ক : টপ এ্যান্ড টি-২০ সিরিজে মেলবোর্ন স্টার্সদের বিপক্ষে জয়ের পথেই ছিল বাংলাদেশ ‘এ’ দল। একশ’র আগে তুলে নিয়েছিল দলটির ৫ উইকেট। কিন্তু মিডল অর্ডারের জনাথন মার্লোর ব্যাটে ৪ বল থাকতে ৩ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল।

এ নিয়ে ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হারল বাংলাদেশ ‘এ’ দল। ১১ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে নেমে গেলো আটে।

বৃহস্পতিবার ডারউইনে টস জিতে শুরু থেকেই ধীর ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে মেলবোর্ন ৬২ রানে চতুর্থ উইকেট হারায়। ১২ ওভার শেষে তাদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮১ রানে ৫ উইকেট।

শেষ ৮ ওভারে ৭৬ রান দরকার ছিল তাদের। বাংলাদেশ ‘এ’ দল ওই রান আটকাতে পারেনি। যার কৃতিত্ব দলটির পাঁচে নামা ব্যাটার জনাথন মার্লোর। তিনি ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ এগিয়ে নেন। জয় হতে ১১ রান দূরে থাকতে আউট হন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে। এছাড়া ওপেনার স্যাম হার্পার ২৯ রান করেন।

বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৭ রান পায়। পরে নাঈম শেখ, সোহানরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি। ওপেনার জিসান ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। নাঈম শেখ দলের ৫০ রানে ব্যক্তিগত ২১ বলে ১৯ রান করে আউট হন। একটি চারের শট মারতে পারেন তিনি।

সেখান থেকে সাইফ হাসান ও সোহান ৬৩ রানের জুটি গড়েন। তবে ওই জুটিতে দাপট ছিল না। সোহান ২৭ বলে ৩৩ রান করেন। চারটি চার মারেন তিনি। তিনে নামা সাইফ ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। স্লগে রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব পালন করে ইয়াসির আলী রাব্বি ১৭ বলে ২৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে।

শেষ ৪ ওভারে ৩৭ রান দরকার ছিল মেলবোর্নের। ১৭তম ওভারে ২২ রান দিয়ে তোফায়েল আহমেদ মূলত ম্যাচটা হারিয়ে দিয়েছেন। পেসার হাসান মাহমুদ ও স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে যথাক্রমে ২১ ও ২৩ করে রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড