,

পুরুষদের নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। সেখানে নিজের মতামত ও বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। সর্বশেষ এক পোস্টে পুরুষদের নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন বাঁধন।

তিনি বলেছেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না, বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে এবং নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখে।

বাঁধন বলেন, তার জীবনের কিছু পুরুষ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব রেখেছেন। এদের মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে বহুভাবে গড়ে তুলেছেন। এছাড়া, ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক সাদ-এর প্রভাবও তিনি গভীরভাবে অনুভব করেন।

তিনি তার দুই ভাইয়ের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তারা সবসময় তার পাশে ছিলেন। তিনি জানান, শরিয়াহ আইনে মেয়েরা সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাঁধন এটিকে তাদের ন্যায্যতা ও ভালোবাসা হিসেবে দেখেন।

জীবনে ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি কিছু নেতিবাচক ও নিষ্ঠুর পুরুষের কথাও অকপটে বলেছেন বাঁধন। তাদের আচরণ অসম্মানজনক, সহিংস ও অমানবিক ছিল। তবুও তাদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা আছে। তিনি বলেন, তারা যতই আমাকে ভাঙতে চেয়েছেন, তাদের নিষ্ঠুরতা আমাকে জ্বালিয়ে তুলেছে—অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করেছে। তারাও আমাকে গড়ে তুলেছে।

তিনি তার পোস্টে আবারও স্পষ্ট করে বলেন, ভুল বুঝবেন না। আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে