,

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস তানভীর

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান। জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিভিন্ন পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির তার সঙ্গে ছিলেন।

সভাপতি রাকিবুল জানান, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে ছাত্রদলের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছেন না তারা।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম; কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা; আন্তর্জাতিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান; ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা; ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ (সাইফ); সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন; মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না মনোনয়ন পেয়েছেন।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ খালি রাখা হয়েছে সানজিদা আহমেদ তন্বীর সম্মানে।

এছাড়া ছাত্রদলের হয়ে সদস্য পদে নির্বাচন করবেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

সংবাদ সম্মেলনে আওয়ামী দোসর শিক্ষাথী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা