,

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : সাতকানিয়ায় খেলার ছলে পুকুরে নেমে মারা গেছে ২ শিশু।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বারপাড়ার ছিদ্দিক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের মধ্যে মুসকানের বয়স সাড়ে ৪ বছর। মারা যাওয়া আরেক শিশু সাফওয়ানের বয়স ১ বছর ৮ মাস। তারা সম্পর্কে মামাত ভাই ও ফুফাতো বোন।মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মো. জুয়েলের মেয়ে। সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বারপাড়ার ছিদ্দিক আহমদ বাড়ির সৌদিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ছিদ্দিক আহমদ বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে মুসকান। সকাল সাড়ে ১১টার দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে নামলে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান, পুকুরে ভাসছে দুজন। তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পানিতে ডুবে দুশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট