সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, যুক্তরাষ্ট্র ছাড়তে রাজি

news-image

 নিউ ইয়র্ক প্রতিনিধি : মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক গ্রেপ্তারকৃত মেইনের এক পুলিশ কর্মকর্তা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে রাজি হয়েছেন বলে ফেডারেল কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে।

জ্যামাইকান বংশোদ্ভূত জন লুক ইভান্স, যিনি ওল্ড অর্চার্ড বিচ পুলিশ ডিপার্টমেন্টে রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তাকে গত ২৫ জুলাই আইসিই গ্রেপ্তার করে। এটি ছিল প্রশাসনের সম্প্রসারিত অভিবাসন আইন প্রয়োগ অভিযানের অংশ।

একজন বিচারক ইভান্সকে স্বেচ্ছায় দেশত্যাগের অনুমতি দিয়েছেন। ফলে তাকে আনুষ্ঠানিক বহিষ্কার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না, বরং তিনি নিজ খরচে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধভাবে বসবাসকারী লাখো মানুষকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এর ফলে বৈধ নথিপত্রধারী অভিবাসীরাও—যেমন গ্রিন কার্ড বা ভিসাধারী গ্রেপ্তার হচ্ছেন। আইসিই’র কর্মকাণ্ড নিয়ে আইনগত বৈধতা ও মানবিক প্রভাব নিয়ে জাতীয় বিতর্ক চলমান।

ওল্ড অর্চার্ড বিচ কর্তৃপক্ষ ই-ভেরিফাই প্রোগ্রামের মাধ্যমে তার কর্মসংস্থানের অনুমোদন নিশ্চিত করেছিল। ফেডারেল কর্মকর্তারাও আগে জানিয়েছিলেন যে ইভান্স বৈধভাবে কাজ করার অনুমতি পেয়েছেন। তবে পরে আইসিই অভিযোগ করে যে তিনি ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে গেছেন এবং অবৈধভাবে একটি আগ্নেয়াস্ত্র কেনার চেষ্টা করেছেন।

আইসিই জানায়, ইভান্স নিজেই স্বীকার করেছেন যে তিনি পুলিশি দায়িত্ব পালনের জন্য অস্ত্র কেনার চেষ্টা করেছিলেন। এই প্রচেষ্টা অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)-এর নজরে আসে এবং তাদের সহযোগিতায় আইসিই গ্রেপ্তার অভিযান চালায়।

আইসিই জানায়, ইভান্স ২৪ সেপ্টেম্বর ২০২৩ মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং ১ অক্টোবর দেশ ছাড়ার কথা থাকলেও নির্ধারিত ফ্লাইটে ওঠেননি।

আইসিই বোস্টনের ভারপ্রাপ্ত ফিল্ড অফিস পরিচালক প্যাট্রিসিয়া এইচ. হাইড বলেন, “জন লুক ইভান্স শুধু মার্কিন অভিবাসন আইন ভঙ্গ করেননি, তিনি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার চেষ্টাও করেছেন। আরও বিস্ময়কর বিষয় হলো, তিনি স্থানীয় পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।”

বিচারকের স্বেচ্ছায় দেশত্যাগের আদেশ অনুযায়ী ইভান্স খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন।

মামলাটি স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে কর্মসংস্থান যাচাইকরণ প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে দ্বন্দ্ব উসকে দিয়েছে। ওল্ড অর্চার্ড বিচ পুলিশ প্রধান এলিস চার্ড জানিয়েছেন, নিয়োগের আগে ফেডারেল কর্মকর্তারা ইভান্সের কর্মসংস্থান অনুমোদন নিশ্চিত করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা