,

রেমিট্যান্সে চাঙাভাব: ১৭ দিনে এলো ১৪২ কোটি ডলার

news-image

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি আগস্টের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চাঙাভাব দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে দেশে এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন এসেছে ৮ কোটি ৩৭ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত বছরের এই সময়ে এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর তা বেড়ে হয়েছে ১৪২ কোটি ৪০ লাখ। এতে রেমিট্যান্স নিয়ে সরকারের পাশাপাশি অর্থনীতি–সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তিনি জানান, শুধু ১৭ আগস্ট এক দিনেই দেশে এসেছে ১৬ কোটি ডলার, যা মাসের গড় আয়ের প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের আরও তথ্য বলছে, জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯০ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাহ বেড়েছে ২৮ শতাংশ। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার, বিদেশি খাতের ব্যাংকে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে