বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন-দেবের পুরনো ভিডিও ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : ধূমকেতু নিয়ে বাংলা সিনেমা প্রেমিদের কাছে এখন বেশ আলোচনায় দেব-শুভশ্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেম ভাঙার দশ বছর পর সিনেমায় এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা। সময়টা ভালো উপভোগ করছেন দেব-শুভশ্রী ভক্তরা।

ঠিক এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে বলিউডের বেবিডল খ্যাত সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্স করছেন দেব।

এদিকে দেবের জনপ্রিয়তা এখন বেশ তুঙ্গে। তার ওপর বি-টাউনের নায়িকা সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। তাই দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে।

দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তবে এটা সাম্প্রতিক কোনো ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও আলোচনার সৃষ্টি করেছে।

‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওন। ওই সময় দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। অনুষ্ঠানটিতে বিচারকের আসনে ছিলেন দেব। এ সময় সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যে বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকে দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল।

ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাতের টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সবাইকে মুগ্ধ করেছে। পূজার সময় মুক্তি পাবে রঘু ডাকাত।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে