,

দেখামাত্র গুলির নির্দেশের বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য রিমান্ডে

news-image

স্টাফ রিপোর্টার : অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের ওয়াকিটকিতে দেয়া বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল অমি দাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা অমি দাশকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য। কনস্টেবল পদে থাকা অমি নগরীর খুলশী থানায় ওয়্যারলেস অপারেটরের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। এর আগে, গত ১৭ আগস্ট রাতে অমি দাশকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও অফিসিয়াল সিক্রেসি আইনে মামলা করা হয়।

জানা যায়, গত ১১ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনার পর গত ১২ আগস্ট সিএমপির সব সদস্যদের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে একটি বার্তা দেন। এতে তিনি অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। ওয়াকিটকিতে দেয়া এ বার্তার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়। ###

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে