,

বক্স অফিসে রজনীকান্ত বনাম হৃতিক; কে এগিয়ে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছেন দুই মহাতারকা—হৃতিক রোশন ও রজনীকান্ত। একই দিনে মুক্তি পাওয়া দুটি বড় বাজেটের ছবি এখন বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতা তৈরি করেছে।

১৪ আগস্ট মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ ও লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’। মুক্তির আগেই দুটি ছবি নিয়ে তুমুল আলোচনা ছিল, মুক্তির পর তা যেন আরও বেড়েছে।

প্রথম দিনেই ‘ওয়ার টু’ ঝড় তোলে বক্স অফিসে। হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি প্রথম দিনে আয় করে ৫২ কোটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি, তবে তৃতীয় দিনে কিছুটা কমে দাঁড়ায় ৩৩.২৫ কোটি। তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় প্রায় ১৪২.৬ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে ছবিটি ১৫০ কোটির ঘর অতিক্রম করবে।

অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রির কিংবদন্তি তারকা রজনীকান্ত প্রমাণ করেছেন তার তারকামূল্য। মুক্তির প্রথম দিনেই ‘কুলি’ আয় করে ৬৫ কোটি। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি, আর তৃতীয় দিনে সংগ্রহ হয় ৩৮.৬ কোটি। তিন দিনের হিসাব অনুযায়ী, ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি টাকা।

ফলে তিন দিনের হিসাবে ‘কুলি’ আয় করেছে ‘ওয়ার টু’-এর চেয়ে প্রায় ১৫.৭৫ কোটি বেশি। তবে প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে ‘ওয়ার টু’, বিপরীতে ‘কুলি’ দ্বিতীয় দিন থেকেই কিছুটা কমতির দিকে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে