সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে আবারও মেঘভাঙা বৃষ্টি, নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার (১৭ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার ও রোববারের মধ্যরাতে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। কাঠুয়ার জোধ ঘাটিতে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাঁচজন মারা যান। আর জাংলোতে ভূমিধসে প্রাণ হারান আরও দুইজন।

কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উদম্পুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং এক্স-এ পোস্ট করে জানান, প্রাকৃতিক দুর্যোগে জাতীয় মহাসড়ক-৪৪, একটি রেললাইন ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনী উদ্ধারকাজে নেমেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এদিকে, কাঠুয়া জেলা প্রশাসন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে জানিয়েছে, জেলায় মধ্যম থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এবং নদী, খাল, নালা ও পাহাড়ি এলাকায় না যেতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে উঝ নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হন। তখন মচাইল মাতার বাৎসরিক যাত্রায় অংশ নিতে চিসোতিতে জড়ো হয়েছিলেন হাজারও মানুষ। সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা