,

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

news-image

খুলনা অফিস : খুলনা খুলনায় কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনও সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে লুটেরাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকাল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে পাহারাদার ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তাপ্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায়, ওই ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা ছিল। সেখান থেকে ১৬ লাখ টাকা গায়েব হয়ে গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনও সময়ে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনও প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনও প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর