,

না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কোচ বব সিম্পসন

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দেশটির প্রথম পূর্ণ মেয়াদের কোচ বব সিম্পসন মারা গেছেন। সিডনিতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সিম্পসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন‍্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন তিনি। মোট ৬২টা টেস্টে ৪৬.৮১ গড়ে ৪,৮৬৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ৭১টা। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তিনিই প্রথম পূর্ণ সময়ের কোচ।

১১ বছর খেলার পর ১৯৬৮ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু ন’বছর পর ১৯৭৭ সালে কেরি প‍্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিতর্কের সময় দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তাকেই অধিনায়ক করা হয়। তার ১০টা টেস্ট শতরানের সবগুলোই অধিনায়ক হিসেবে। একটা ত্রিশতরান এবং দুটো দ্বিশতরানও রয়েছে এই প্রাক্তন ওপেনারের।

১৯৮৬ সালে সিম্পসনকে আবার দরকার হয় অস্ট্রেলিয়ার। তার আগে দু’বছর কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অসিরা। তৎকালীন অধিনায়ক অ‍্যালান বর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়া দলের ক্রিকেট সংস্কৃতি বদলে দিয়েছিলেন সিম্পসন। ডেভিড বুন, ডিন জোন্স, স্টিভ ওয়া, ক্রেগ ম‍্যাকডারমট, মার্ভ হিউজদের অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়ায়। ১৯৮৭ সালে ইডেনে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বর্ডার-সিম্পসনের অস্ট্রেলিয়া।

সেই বছরই অস্ট্রেলিয়ার নির্বাচকও করা হয় সিম্পসনকে। মার্ক টেলর, ইয়ান হিলি, মার্ক ওয়া, জাস্টিন ল‍্যাঙ্গার, শেন ওয়ার্ন, ম‍্যাথু হেডেন, গ্লেন ম‍্যাকগ্রা, রিকি পন্টিংদের নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সোনালি যুগের সূচনা হয় তখন থেকেই। কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠে সেই অস্ট্রেলিয়া দল।

১৯৮৯ সালে অ‍্যাসেজ পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া, যা ২০০৫ সাল পর্যন্ত তাদের দখলে ছিল। ১৯৭৬ সালের পর ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্ট সিরিজে হারাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। পরের বছর ১৯৯৬ সালে কোচের দায়িত্ব থেকে সরে যান সিম্পসন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে