,

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৯

news-image

বগুড়া জেলা সংবাদদাতা : বগুড়ার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৯জন।
নিহতরা হলেন- বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৫০), শহরের জামিলনগর এলাকার নূর মোহাম্মদের ছেলে তানজিম হোসেন (২২) এবং নওগাঁর আত্রাই উপজেলার দেবনগর কদমকুড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে শামছুল হক (৭০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের উপকণ্ঠে মাটিডালি বিমান মোড়ে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন রেহেনা। এদিন ভোরে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে প্রাইভেটকার দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়। এরআগে শুক্রবার শহরতলীর তেলিপুকুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের চাপায় নিহত হন মোটরসাইকেল চালক তানজিম। এসময় আব্দুল্লাহ নামের আরোহী আহত হয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকার মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার পেছনে পিকআপের ধাক্কায় বৃদ্ধ শামছুল নিহত হন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট