,

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা আটক

news-image

ফেনী জেলা সংবাদদাতা : দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

যৌথবাহিনী সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনো অবগত না। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা আমরা খোঁজখবর নিচ্ছি। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট