সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন উপদেষ্টার প্রশ্ন, ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল?

news-image

স্টাফ রিপোর্টার : ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল এমন প্রশ্ন রেখে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, পৃথিবীর কোন দেশে বেসরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে? আমার জানা নাই।
শনিবার (১৬ আগস্ট) শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন। আইন উপদেষ্টা বলেন, আমাকে বছরে অন্তত পাঁচ-ছয় বার হাসপাতালে যেতে হয়। আমি কখনো বিদেশে চিকিৎসা নেইনি, কারণ আমার সে সামর্থ্য নেই। দেশে চিকিৎসা নিয়েই ভালো সেবা পেয়েছি—কারণ মানুষ আমাকে চেনে। কিন্তু সাধারণ মানুষ কি একই সেবা পাচ্ছেন? রোগীর কথা শোনার বদলে ডাক্তাররা অনেক সময় ১৪-১৫টি টেস্ট ধরিয়ে দেন, নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলেন। এসব বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ডাক্তারদের পৃথিবীর কোন দেশে বেসরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে? ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল? দেশের বড় বড় ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামিয়েছেন নিজেদের? এ ছাড়া ডাক্তাররা অভিযোগ করে টেস্টের রেজাল্ট ভুল। অথচ দেশে অনেক জায়গায় ভালো টেস্ট হয়। আইন উপদেষ্টা বলেন, সব থেকে বেদনাদায়ক হচ্ছে বেশিরভাগ হাসপাতালের নার্স ও কর্মচারীদের আচরণ ও মন খারাপ থাকে। তারা ক্ষিপ্ত হয়ে থাকেন, সেবা দিতে চান না। কারণ তারা ১২ হাজার টাকা বেতন পান। আপনারা কম টাকা লাভ করেন। অনেক হাসপাতালের মালিক আছেন যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেকে কোটি টাকার বাগান বাড়িতে থাকতে পারেন অথচ নার্সদের ভালো বেতন দিতে পারে না। আপনারা লাভ করেন কিন্তু সেটা ন্যায্যভাবে করেন। তিনি আরও বলেন, আজকে মানুষ ভারত, ব্যাংকক যেতে চায় না। আপনাদের কাছে সেবা পেতে চায়। কারণ আপনারা করোনাকালীন সেটা প্রমাণ করেছেন যে আপনাদের সক্ষমতা আছে। আপনারা যদি নার্সসহ অন্যান্য কর্মচারীদের আরেকটু খানি বেতন বাড়ান তাহলে আপনাদের ১০ কোটি টাকা লাভ কম হবে। যদি ১০০ কোটি টাকা লাভ করেন সেখান থেকে ১০ শতাংশ কম লাভ হবে। এটার ফলে তারা যে সেবা দেবে সেটা কভার করে দেবে। সেটা না হলে আল্লাহতো আছেন।

বিপিএইচসিডিওএ’র প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ভূঁইয়া ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ ছাড়া বিপিএইচসিডিওএ’র সাধারণ সম্পাদক ডা. এ এম শামীমসহ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা