,

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-বিস্ফোরকসহ আটক ১

news-image

রাজশাহী জেলা সংবাদদাতা : রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে।

সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে। তারা বলেছে, বিস্ফোরক নিস্ক্রিয় করে তা সংবাদ কর্মীদের সামনে আনা হবে।
এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। তবে অভিযান নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কথা বলেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা নেই।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে