,

অক্ষয় কুমারের গাড়ি জম্মুতে জব্দ

news-image

বিনোদন ডেস্ক : একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতের জম্মুতে বিপাকে পড়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। কালো কাচ লাগানো গাড়িতে আসার কারণে জম্মুর ডোগরা চকে ট্রাফিক পুলিশের বাধার মুখে পড়েন তিনি। নিয়ম ভঙ্গের অভিযোগে অভিনেতার এসইউভি গাড়িটি জব্দ করে স্থানীয় প্রশাসন।

জম্মু ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাজ্যে গাড়িতে কালো কাচ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অক্ষয় কুমারের গাড়িতে এমন কাচ থাকায় তা আটক করা হয়েছে। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। তারকা হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।”

আইন অনুযায়ী, বাইরে থেকে গাড়ির ভেতরের দৃশ্য পরিষ্কার না থাকলে সেটি বেআইনি বলে বিবেচিত হয়। জম্মুর এএসআই নিশ্চিত করেছেন, “কালো কাচ যুক্ত গাড়ি চালানো এখানকার ট্রাফিক নিয়ম লঙ্ঘন। তাই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং কাচ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

সূত্রে জানা গেছে, নিয়ম লঙ্ঘনের জন্য অক্ষয় কুমারকে অর্থদণ্ড গুণতে হতে পারে। যদিও এই ঘটনার কারণে তার কাজের কোনো বিঘ্ন ঘটেনি।

পুলিশ জানিয়েছে, অভিনেতা অক্ষয় কুমার সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে