,

আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না : আসিফ মাহমুদ

news-image

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হবেন বা যুক্ত হওয়ার ইচ্ছা আছে এমন কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তফসিলের আগেই তাদের সরকার থেকে সড়ে দাঁড়ানো উচিত। আমি, মাফফুজ আলম বা অন্য যদি কেউ থাকেন রাজনীতিতে যুক্ত হবেন এমন কারোরই থাকা উচিত না।

মঙ্গলবার রাতে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টক শোতে তিনি এ কথা জানান। খালেদ মহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত। আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না, অবশ্যই। এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা এসব বিষয় স্পষ্ট করেননি জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। এরমধ্যে বড় মাইলফলক জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় আছে। এসব দায়িত্ব শেষ করে যেতে না পারলে ঐতিহাসিক দায় থেকে যাবে।

রাজনীতি করলেও তিনি কুমিল্লার মুরাদনগরকেন্দ্রিক রাজনীতি করবেন না বলে স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমি রাজনীতি করলে সেন্ট্রালি (কেন্দ্রীয়ভাবে) করব। স্থানীয় রাজনীতিতে যুক্ত হব না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে