,

কেরানিহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে সাতকানিয়া কেরানিহাটে ৩টি রেস্টুরেন্টের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ আগস্ট ) সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও )খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির,পঁচা বাসি খাবার সংরক্ষণ,অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন,হোটেল-রেস্তোঁরা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা,নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ দায়ে,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্ট ২০ হাজার টাকা মেহফিল রেস্টুরেন্ট ২০ হাজার টাকা,আল ঈশান রেস্টুরেন্ট মালিক কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ন্দকার মাহমুদুল হাসান জানান, তিনটি রেস্টুরেন্টে জরিমানার পাশাপাশি, কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এই সময় বিভিন্ন মাছ,মাংস,ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট