রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা করছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সবিচালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানান। ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সকল মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা এখনো চলমান। যদিও শুল্ক কমানোর ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, তবে তিনি আশাবাদী যে আলোচনা সফল হবে।

জানা যায়, শুল্ক কমানোর মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কিছু বিষয় উপস্থাপন করেছে। এর মধ্যে তিন হাজার ৮০০ পণ্যের ওপর আমদানি শুল্ক শূন্য থেকে ১ শতাংশের মধ্যে রাখা, খাদ্যপণ্যের ওপর আমদানি শুল্ক প্রায় শূন্য রাখা; যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টা।

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছিল, যা দীর্ঘ আলোচনার পর প্রথমে ৩৫ শতাংশ এবং পরে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়। বর্তমানে এই ২০ শতাংশ শুল্ককে আরও কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা চলছে। সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। এই চুক্তি এ মাসের শেষের দিকে হতে পারে। চুক্তিটি সম্পন্ন হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি লাঘবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেসব ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ারের বিষয়গুলো উত্থাপিত হয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধন করার চেষ্টা করেছি। টেকনিক্যাল বেরিয়ারগুলো সমাধান করার চেষ্টা করেছি। ট্যারিফ লাইনে তিন হাজার ৮০০ পণ্যের আমদানি শুল্ক শুণ্য থেকে ১ শতাংশের মধ্যে রয়েছে। এগুলোকে আমরা উপস্থাপন করেছি। খাদ্যপণ্যের আমদানি শুল্ক প্রায় শুণ্য। এটা আমরা উপস্থাপন করেছি। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বাণিজ্য ঘটতি কমাতে সহায়তা করবে। জ্বালানি পণ্যে আমদানি শুল্ক বেশি হলেও সেটা সরকার আমদানি করে। উপদেষ্টা বলেন, ছাড় দেওয়ার ক্ষেত্রে নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো ইস্যুতে আমরা কোনো কিছু করিনি। আমরা যথেষ্ট সতর্ক ছিলাম। এসব কিছু করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি আমরা তাপর্যপূর্ণভাবে হ্রাস করে আসতে পারব বলে আশা করি।

এদিকে ভারত কর্তৃক পাটপণ্য রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি অব্যাহত থাকবে বলে আশা করা যায়। ফলে এটি বাংলাদেশের বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো ইস্যুতে সরকার কোনো কিছু করেনি এবং এ ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিল।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের