,

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) আবারও বাংলাদেশের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে।

সোমবার জারি করা এক নতুন প্রজ্ঞাপনে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ পাটপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এখন থেকে কেবল মুম্বাইয়ের নভসেবা সমুদ্রবন্দর দিয়েই এসব পণ্য রপ্তানি করা যাবে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় যেসব পণ্য পড়েছে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি, পাটের বস্তা বা ব্যাগ।

এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের এই চারটি পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া উল্লিখিত পণ্যগুলোর প্রায় ৯৯ শতাংশই স্থলপথে যায়। মাত্র ১ শতাংশ পণ্য সমুদ্রপথে রপ্তানি হয়। ভারতের এই নতুন বিধিনিষেধের কারণে স্থলপথে রপ্তানির সহজ পথটি কার্যত বন্ধ হয়ে গেল।

গত কয়েক মাসে ভারত বেশ কয়েক দফায় বাংলাদেশের পণ্য আমদানিতে অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে, গত ২৭ জুন ডিজিএফটি এক প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। গত ১৭ মে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, আসবাবসহ আরও কিছু পণ্য আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এছাড়া, গত ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে