রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের মিছিল আরো দীর্ঘ হচ্ছে, মৃত্যু ১০২ আক্রান্ত ২৪৬১৭ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ভয়াল মিছিল থামছেই না। দিন যত গড়াচ্ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের মিছিল আরো দীর্ঘ হচ্ছে। সর্বশেষ গতকাল এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়ে ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এভাবে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণহীন থাকায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত বাড়ছে। কারণ এডিস মশা প্রতিরোধে ঢাকাসহ কয়েকটি সিটি কর্পোরেশন ছাড়া আর কোনো উদ্যোগ নেই। আর সিটি কর্পোরেশনের উদ্যোগও তেমন কার্যকর নয়। এডিস মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, এবার জানুয়ারি থেকেই দেশের ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে। জানুয়ারি মাসে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ছিলো এক হাজার ১৬১ জন। ফেব্রুয়ারি ও মার্চে কিছুটা কমলেও এপ্রিল থেকে আবার বাড়তে থাকে। মে মাসে এক হাজার ৭৭৩ জন আর জুনের ১৭ দিনে দুই হাজার ১২১ জন। এভাবেই বাড়তে বাড়তে গত আটমাসে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২৪৬১৭ জন।
জানা গেছে, দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩। ওই বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন এক হাজার ৭০৫ জন, যা আগের ২৩ বছরের সম্মিলিত সংখ্যা ছাপিয়ে গিয়েছিল। সেই সময়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাত ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। বর্তমান প্রবণতা এবং পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, এই দুঃস্বপ্ন যেন আবারও ফিরে আসছে। বিশেষজ্ঞরা ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সামনে আমরা ২০২৩ সালের চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারি। ডেঙ্গু সংক্রমণের এই চিত্র শুধু রাজধানীর নয়, দেশের প্রতিটি জেলার জন্যই খারাপ সংকেত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেশে প্রতিটি জেলায় এডিস মশার লার্ভার ঘনত্বের সূচক ‘ব্রেটো ইনডেক্স’ ২০-এর ওপরে পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ২০-এর উপরে ব্রেটো ইনডেক্স মানে ওই এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এই গবেষণায় বিশেষ করে বরগুনা, বরিশাল, কুমিল্লা, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, মাদারীপুরসহ অন্তত ১১টি জেলা আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঊর্ধ্বমুখী ধারা যদি থামানো না যায়, তবে আগস্ট-সেপ্টেম্বর মাসে আমরা ২০২৩ সালের ভয়াবহ ডেঙ্গু মহামারির চেয়ে অনেক বড় সংকটের মুখোমুখি হতে পারি। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা। আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, “আমরা এত দিন ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা কেন্দ্রিক কাজ করেছি। কিন্তু বাংলাদেশে সব জায়গায়ই এডিস মশার প্রজনন ক্ষেত্র। ফলে এখন ঢাকার বাইরেও অনেকে আক্রান্ত হচ্ছেন। আর এডিস মশার প্রজননের জন্য ঢাকার বাইরেও বড় বড় ভবন আছে। আমরা সেগুলোকে গুরুত্ব দেইনি। আর জেলা বা উপজেলার হাসপাতালগুলোর এত রোগী সামাল দেয়ার সক্ষমতা নেই। অনেক হাসপাতালে আইসিইউ নাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, গত বছরেই আমরা বলেছিলাম বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেবে। এর কারণ হলো, আমরা জরিপ করতে গিয়ে দেখেছি প্রাদুর্ভাব হওয়ার তিনটি উপাদান হোস্ট (মানুষ), প্যাথোজেন (ডেঙ্গু ভাইরাস) এবং এনভায়রনমেন্ট (এডিস মশার প্রজণনের উপযোগী পরিবেশ)- এই তিনটিই অনুকূলে ছিল। তখনই আমরা ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু নেয়া হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের মিছিল দীর্ঘ হচ্ছে। এদিকে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২৩ হাজার ২৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের