,

কেসিনোর হাত থেকে মুক্তি না পেয়ে যুবকের আত্মহত্যা

news-image

সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল- ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’ ‘ক্যাসিনো জীবন শেষ, কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ সহ নানান কথা।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকতেন।

আশুলিয়া পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণ হয়। তাই হয়তো হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানায়, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে