,

বন্ড সুবিধায় সোয়া ৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

news-image

অর্থনৈতিক রিপোর্টার : বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির নামে তৈরি পোশাক খাতে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা শুল্ককর ফাঁকির প্রমাণ পেয়েছে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখন্ড কেওয়া বাজার এলাকায় অবস্থিত মেসার্স নেত্রকোনা অ্যাক্সেসরিজ লিমিটেড।

সাম্প্রতিক ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের অভিযানে প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় ৬৬০ মেট্রিক টন কাঁচামাল আমদানির প্রমাণ পাওয়া যায়। যেখানে পণ্য তৈরি না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয় বলে জানা গেছে।

ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেট অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড কেওয়া বাজারে অবস্থিত মেসার্স নেত্রকোনা অ্যাক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধা বা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে তথ্য পায় বন্ড কর্মকর্তারা। এরই ভিত্তিতে বৃহস্পতিবার বন্ড ঢাকা উত্তর কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউজে অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, গার্মেন্টস ও তৈরি পোশাক (নীট) কারখানাটির সর্বশেষ ইউটিলাইজেশন পারমিট (ইউপি) ইস্যু হয়েছিল চলতি বছরের ২০ জুলাই। যার আওতায় আমদানি করা কাঁচামাল শুধু রপ্তানিমুখী পণ্যে ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি এসব কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে দেখা গেছে, ৬৬০ মেট্রিক টন বন্ড সুবিধার কাঁচামাল অপসারণ করা হয়েছে। যাতে শুল্ককরের পরিমাণ প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, শুল্ককর ফাঁকি দিতে এসব কাঁচামাল অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। শিগগিরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে