,

শিবগঞ্জে গৃহবধূকে অফিসে আটকে গনধর্ষণ, গ্রেফতার ২

news-image

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা : বগুড়া শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন(৩৫)।

গণধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসেনিয়ে আসে। তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামের মামলা নেওয়া হয়েছে এর মধ্যে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল