,

মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চালু করল মাল্টিপল এন্ট্রি ভিসা

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।

এই নতুন উদ্যোগের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ হবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা যাবে। পাশাপাশি, বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়োগ দেয়, তবে এর আগে শুধু বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য বিভিন্ন ভোগান্তির কারণ ছিল। এমইভি চালুর ফলে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াত করতে পারবেন এবং তাদের ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই পদক্ষেপ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক ও মানবসম্পদ বিনিময় আরও সুসংহত করবে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল