,

জুলাই শহীদদের কাছে আমরা ঋণী : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

news-image

স্টাফ রিপোর্টার : গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। আমরা তাদের কাছে ঋণী। তিনি বলেন, তাদের মর্যাদা রক্ষা করা এবং স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব। তাদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে। জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে সারাজীবন মনে রাখতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।

স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা অতিবৃষ্টিতে ধসে পড়া নগরের অক্সিজেন এলাকার একটি সেতু পরিদর্শনে যান। এসময় তিনি জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিকে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটির নির্মাণের নির্দেশ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে