বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দর থেকে ৮ কেজি সোনা জব্দ

news-image

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান চালিয়ে এসব সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

কাস্টম হাউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং বিজি-৩২৬ এ গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং করা হয়। রামেজিং অভিযানে বিমানের সামনের কার্গো হোল্ড হতে কাপড়ের ভিতরে কালো স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় প্রায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাস্টমস হাউস ঢাকা’র কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সার্বিক নির্দেশনা ও বিমানবন্দর ইনচার্জ জয়েন্ট কমিশনার নাজমুন নাহার কায়সার এর তত্ত্বাবধান, সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি চৌকস কাস্টমস টিম রামেজিং অভিযানটি পরিচালনা করেন। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহাম্মদ জাকির হোসেন বলেন, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে নিরাপদ রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

কাস্টম জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. কর্তৃপক্ষকে বিমানের সামনের কার্গো হোল্ড-এ কিভাবে সোনা এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে বের করে জানানোর জন্য চিঠি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা